ঢাকা , Friday, 29 May 2026
শিরোনাম :
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস আর নেই উন্নয়নের অঙ্গীকার নিয়ে মুজিবনগর উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন নাসিম সুলতান সোহেল বাগোয়ানে নাসিম সুলতান শেখের নেতৃত্বে মাসুদ অরুনের পক্ষে গণসংযোগ আফ্রিকায় আজ রাত ১০টায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন বক্তব্য নিয়ে আলোচনায় আমিরুল ইসলাম, দিলেন স্পষ্ট ব্যাখ্যা ও ঐক্যের বার্তা মানবিক সেবার ধারাবাহিকতায় রাজনীতিতে ডা. সজিবুল হক বার্সেলোনায় ফিরেই স্মৃতিময় মেসি, জানালেন ফেরার আশা বিরোধ বাড়ছে মেহেরপুরে, মনোনয়ন ইস্যুতে বিভক্ত বিএনপি নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

আফ্রিকায় আজ রাত ১০টায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

Oplus_131072

মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতিতে আফ্রিকার লুয়ান্ডায় বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় এস্তাদিও ১১ দে নভেমব্রোতে স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই ম্যাচকে ঘিরে স্থানীয়ভাবে উৎসবের আবহ তৈরি হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচটিতে শুরু থেকেই নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে স্কালোনির দল। গত অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে আলবিসেলেস্তেরা।

তবে আজকের ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে বিকল্পদের সুযোগ করে দিতে। হাঁটুর চোটের কারণে মধ্যমাঠে নেই এনজো ফার্নান্দেজ। বাধ্যতামূলক হলুদজ্বরের টিকা না নেওয়ায় দলে যোগ দিতে পারেননি হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিলিয়ানো সিমিওনে।
এসব অনুপস্থিতি সামলাতে স্কালোনি দলে এনেছেন কয়েকটি নতুন মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও ম্যাক্সিমো পেরোনে। দলে ফিরেছেন তরুণ ভ্যালেন্টিন বারকোও।

মূল খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও মেসিকে নিয়ে মাঠে নামা দলটির কাছে দারুণ পারফরম্যান্সের প্রত্যাশা থাকছেই। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে ছন্দ ধরে রেখে নতুন বছরে আরও শক্তিশালী দল হিসেবে ফিরে আসতেই চাইবে আর্জেন্টিনা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস আর নেই

আফ্রিকায় আজ রাত ১০টায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

আপডেটের সময়: 02:09 pm, Friday, 14 November 2025