ঢাকা , Thursday, 28 May 2026
শিরোনাম :
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস আর নেই উন্নয়নের অঙ্গীকার নিয়ে মুজিবনগর উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন নাসিম সুলতান সোহেল বাগোয়ানে নাসিম সুলতান শেখের নেতৃত্বে মাসুদ অরুনের পক্ষে গণসংযোগ আফ্রিকায় আজ রাত ১০টায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন বক্তব্য নিয়ে আলোচনায় আমিরুল ইসলাম, দিলেন স্পষ্ট ব্যাখ্যা ও ঐক্যের বার্তা মানবিক সেবার ধারাবাহিকতায় রাজনীতিতে ডা. সজিবুল হক বার্সেলোনায় ফিরেই স্মৃতিময় মেসি, জানালেন ফেরার আশা বিরোধ বাড়ছে মেহেরপুরে, মনোনয়ন ইস্যুতে বিভক্ত বিএনপি নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

মানবিক সেবার ধারাবাহিকতায় রাজনীতিতে ডা. সজিবুল হক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মানবিক সেবায় পরিচিত চিকিৎসক ডা. সজিবুল হক।
জীবনের নানাবিধ অধ্যায়ে নেতৃত্বের ধারাবাহিকতার কথা তুলে ধরে তিনি জানান—শৈশবেই স্কুলের বিভিন্ন শ্রেণিতে ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন। স্কাউটিংয়ে যুক্ত থেকে অর্জন করেছেন প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড। পরে রাশিয়ায় চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার সময় আন্তর্জাতিক মেডিকেল স্টুডেন্ট কাউন্সিলে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে কুষ্টিয়া জেলা ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজও তার নেতৃত্বযাত্রার আরেক অধ্যায়।
ডা. হক বলেন, ডাক্তারি পেশাকে কেন্দ্র করে তিনি বরাবরই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রত্যাশা বেড়ে গেছে উল্লেখ করে তিনি জানান—স্থানীয়দের উৎসাহে বৃহত্তর পরিসরে মানবসেবা চালিয়ে যেতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মুজিবনগর উপজেলার বল্লভপুরে জন্ম ডা. সজিবুল হকের। চিকিৎসাশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে তিনি বর্তমানে কুষ্টিয়ার ল্যাবকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান। দায়িত্ব নেওয়ার পর থেকে মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে আসছেন তিনি। দেশে এখন পর্যন্ত প্রায় ৩৭টি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তার। স্থানীয়রা সামাজিক কর্মকাণ্ডের জন্য তাকে ‘মানবিক ডাক্তার’ বলে সম্বোধন করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস আর নেই

মানবিক সেবার ধারাবাহিকতায় রাজনীতিতে ডা. সজিবুল হক

আপডেটের সময়: 11:20 am, Tuesday, 11 November 2025