ঢাকা , Saturday, 30 May 2026
শিরোনাম :
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস আর নেই উন্নয়নের অঙ্গীকার নিয়ে মুজিবনগর উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন নাসিম সুলতান সোহেল বাগোয়ানে নাসিম সুলতান শেখের নেতৃত্বে মাসুদ অরুনের পক্ষে গণসংযোগ আফ্রিকায় আজ রাত ১০টায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন বক্তব্য নিয়ে আলোচনায় আমিরুল ইসলাম, দিলেন স্পষ্ট ব্যাখ্যা ও ঐক্যের বার্তা মানবিক সেবার ধারাবাহিকতায় রাজনীতিতে ডা. সজিবুল হক বার্সেলোনায় ফিরেই স্মৃতিময় মেসি, জানালেন ফেরার আশা বিরোধ বাড়ছে মেহেরপুরে, মনোনয়ন ইস্যুতে বিভক্ত বিএনপি নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

বার্সেলোনায় ফিরেই স্মৃতিময় মেসি, জানালেন ফেরার আশা

দীর্ঘ সময় পর আবারও কাতালানদের ঘর ক্যাম্প ন্যুতে পা রাখলেন লিওনেল মেসি। সোমবার (১০ নভেম্বর) নিজের প্রিয় আঙিনায় ফেরার কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন আর্জেন্টাইন সুপারস্টার। ছবির সঙ্গে ফুটে ওঠে তার গভীর টান ও অনুভূতি।
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় মেসি লিখেছেন—
তিনি এমন এক জায়গায় ফিরেছেন, যা তাকে সবসময়ই মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের অনুভূতি। তিনি আশা প্রকাশ করেন, কখনও না পাওয়া সেই সুযোগ—খেলোয়াড় হিসেবে এখানেই বিদায় নেওয়ার—স্বপ্নটি একদিন যেন পূরণ হয়।
২০২১ সালের মে মাসে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে শেষবার কাম্প নউতে খেলেছিলেন মেসি। এরপর বিদায়ের দিন অশ্রুসজল চোখে সেই মাঠ ছাড়তে হয়েছিল। দুই দশকের যাত্রায় ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে গেছেন তিনি; জিতেছেন ১০ লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা।
পিএসজি অধ্যায় পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। কিছুদিন আগেই ক্লাবটির সঙ্গে নতুন করে সাড়ে তিন বছরের চুক্তি সম্পন্ন করেন। তবে ক্যাম্প ন্যুর মাটিতে পা রাখতেই যেন আবার ফিরল পুরোনো আবেগ—ফুটে উঠল অসমাপ্ত বিদায়ের আক্ষেপও।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস আর নেই

বার্সেলোনায় ফিরেই স্মৃতিময় মেসি, জানালেন ফেরার আশা

আপডেটের সময়: 04:25 pm, Monday, 10 November 2025